নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় পন্যসহ ৪ যুবক আটক
নেত্রকোনায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় তৈরি ফুচকাসহ চারজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের বাহিরচাপড়া এলাকায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত চার আসামি হলেন- জেলার মোহনগঞ্জ উপজেলার নোহাস পশ্চিমপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬), নেত্রকোনা সদরের পারলা (চল্লিশাপাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে সামাদ আহম্মেদ তপু (২৯), সদর উপজেলার দড়িজাগি গ্রামের মোখলেস মিয়ার ছেলে ইয়াসিন (২৩) এবং পূর্বধলা উপজেলার ইসবপুর (মধ্যপাড়া) ভবের বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (২৪)। নেত্রকোনা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পাশে অস্থায়ী চেকপোস্ট …